০৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে তাপমাত্রা সামান্য কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন


সিলেটের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং বিকালে ৬টায় তা নেমে আসে ৬০ শতাংশে।

বুধবার (১২ নভেম্বর) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ