০২ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ বাংলাদেশি যুবক আটক

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ মে, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৩৪ হাজার ভারতীয় মুদ্রাসহ (রুপি) এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। 

 

আটক যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের রুসমত আলীর ছেলে রফিক মিয়া।

 

সোমবার (৫মে) সকাল ৮টার দিকে তাহিরপুর সীমান্তে বাংলাদেশ অংশের ৫০ গজ অভ্যন্তরে রংগারছড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক একেএম লে. কর্নেল জাকারিয়া কাদির। 

 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক একেএম লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, আটক যুবককে রুপিসহ তাহিরপুর থানায় হস্তান্তর করা হবে। সেখানে তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ