এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৯ নভেম্বর, ২০২৫ ৬:৫২ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দলের হাইকমাণ্ডের প্রতি দাবি জানিয়ে বলেছেন, ‘ফয়সল আহমদ চৌধুরীকে টিকেট দিতে হবে না। আপনারা একটি নিরপেক্ষ রিভিউ করেন। জনগণের মতামত কার পক্ষে যায় দেখেন। যার পক্ষে যাবে আমরা উনাকেই মেনে নেবো।’ তারা অনুরোধ করে বলেন, ‘আমাদের দ্বিধা দ্বন্দ্বে ফেলবেন না। যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি দলের জেলা সাধারণ সম্পাদক। তিনি সাংগঠনিকভাবে জ্ঞানী। কিন্তু ভোটের রাজনীতি বুঝেন না।’
শনিবার (৮ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।
তিনি বলেন, ‘অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি ও চরম খারাপ অবস্থা ছিল ২০১৮ সালে। দলীয় নেতৃবৃন্দের উপর মামলা, হামলার পরও একটি মিনিটের জন্য এই আসন থেকে ফয়সল আহমদ চৌধুরী সরে যাননি। বীরদর্পে এলাকার নির্বাচনী প্রচারণা করে ১ লাখ ৮ হাজার ভোট পেয়েছেন। বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে আসনের দল এবং দলের বাইরে ভোটারের মনের মনিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন।’
তিনি হতাশা কণ্ঠে বলেন, ‘এই আসনে মনোনয়ন ঘোষণার পর আমাদের প্রত্যেকের এই অবস্থা হয়েছে-বাড়ি থেকে বের হলে সবাই বলে-আমরা আশা করলাম কি? আর পেলাম কি?’ যেহেতু আমাদের মহাসচিব মনোনয়ন ঘোষণার সময় বলেছেন এটি সম্ভাব্য তালিকা। চূড়ান্ত তালিকা এখনো হয়নি। আমাদের দাবি, যদি চূড়ান্ত তালিকায় যেন ফয়সল আহমদ চৌধুরীর নাম অন্তর্ভূক্ত করা হয়।’
ফয়সল চৌধুরী আসলে সহজে বিজয় সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস এই আসন আমাদের নেতাকর্মীদের কষ্ট করা লাগবে না। বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ বিজয়ী হয়ে আসবে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি হাজী এম এ মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসভাপতি ও তিলপারা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েক, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মুল্লাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল ইসলাম মেম্বার, তিলপারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেহেতু একজনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছেন। তবু আমরা অপেক্ষায় থাকব, অপরিবর্তিত থাকে থাকে বা পরিবর্তনও হয় যে প্রার্থীকে দল দেবে আমরা তার জন্য কাজ করব বলে জানান নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
বিএনপি, রাজনীতি, ফয়সল চৌধুরী