সিলেটে হোটেল দখলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ মে, ২০২৫ ৭:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ মে) সকালে উপজেলার দুর্লভপুর এলাকার রক্তী নদীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের সাকিবুর রহমান, জুনেল মিয়া ও সাজমুল হোসেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নদীপথে ট্রলারে করে ভারতীয় মদ আনারা সময় রক্তী নদী থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ট্রলার থেকে ২৬৪ বোতল ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এসি ব্ল্যাক মদ, ভারতীয় মদ, গ্রেপ্তার, পুলিশ, জামালগঞ্জ