অপরিপক্ব লিচুতে সয়লাব সিলেটের বাজার, চড়া দামে বিক্রি
দৈনন্দিন
প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টায় পাইলগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। কর্মশালাটি পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা এমআরসি’র সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্টিগ্রেশন) মো. অনিক শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজমুদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের জগন্নাথপুর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
কর্মশালায় পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজমুদ্দীন বলেন, আমাদের ইউনিয়নের অনেক নারী মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই সেখানে নির্যাতন ও যৌন হয়রানির শিকার হন। এসব সমস্যা রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পর্যায়ে আমরা এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেব, যাতে কেউ প্রতারণা বা ঝুঁকিপূর্ণ পথে না যায়।
ইউপি সচিব অমিত রায় বলেন, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই বার্তা ছড়িয়ে দেওয়া হবে যেন কেউ প্রতারণার শিকার না হয় এবং সঠিক প্রক্রিয়ায় বিদেশে যেতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য, জগন্নাথপুর উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সদস্য খালেদা আক্তার এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি।
কর্মশালায় স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রকল্পটির সার্বিক সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের আওতায় বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একীভূত করা ও টেকসই জীবিকা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জগন্নাথপুর, সুনামগঞ্জ, ব্রাক