২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

অশালীন বক্তব্যের কারণে ফখরুলকে সতর্ক করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ২:৫৭ অপরাহ্ন


সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী মন্তব্য করায় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুককে সতর্ক করেছে জেলা বিএনপি।

গেল রোববার (২ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, অনলাইন মিডিয়ায় ফখরুল ইসলাম ফারুকের কিছু বক্তব্যে ‘অশালীন ও সংযমহীন ভাষা’ ব্যবহার করা হয়েছে, যা দলীয় শৃঙ্খলা, আদর্শ ও আচরণবিধির পরিপন্থী। এতে দলের মর্যাদা ও ঐক্যের ক্ষতি হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন। তাই দলীয় নেতা-কর্মীদের বক্তব্য ও আচরণ সর্বদা শালীন, সংযত ও দায়িত্বশীল হওয়া জরুরি।

যার কারণে, জেলা বিএনপির পক্ষ থেকে ফখরুল ইসলাম ফারুককে ভবিষ্যতে বক্তব্য, বিবৃতি বা গণমাধ্যমে মন্তব্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ শালীনতা ও সংযম বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, সিলেট, সর্তক, ফখরুল ইসলাম ফারুক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ