২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

শাহপরানে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ১:২৫ অপরাহ্ন


সিলেটের শাহপরানে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।


বুধবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শাহপরানে থানাধীন খাদিম ১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত মো. মুন্না (২০) জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। এতে গুরুতর আহত হয়েছেন ৪ জন।


আহতরা হলেন- সুরমা গেইট শাহপরানের দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), জৈন্তাপুর হরিপুরের মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জের বানিয়াচং আজমল লস্করের মো. হাবিবুর লস্কর (৩৫)।


পুলিশ জানায়, সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহতবস্থায় ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে  রাখে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করের সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাহপরান, অটোরিকশা, ট্রাক, সংঘর্ষ, যুবক, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ