সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াত আমীর বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। তবে সমমনা দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা করব৷ এছাড়াও গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পূনর্ব্যক্ত করেছেন তিনি।
৩য় মেয়াদে জামায়াতের আমীর নির্বাচিত হওয়ার পর দুইদিনের সাংগঠনিক সফরে বুধবার সকালে সিলেটে পৌছান তিনি। এ লক্ষ্যে দলটির নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন।
জামায়াত আমীর, সিলেট