২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৪:০১ অপরাহ্ন


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। 


নিহত একজনের নাম হানিফ আহমেদ। বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


পুলিশ জানায় , ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং অন্তত ৩০ জন আহত হন।


খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়েছে।’


তিনি বলেন, ‘মরদেহগুলো থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, দুই বাস, মুখোমুখি, সংঘর্ষ, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ