০২ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

নগরীতে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মে, ২০২৫ ১:১২ অপরাহ্ন


সিলেট নগরীরর বন্দরবাজার এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫০ পুরিয়া বা ৭২০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

 

আটককৃত ব্যক্তি হলেন, নেত্রকোনা জেলার মদন থানার চাঁনগাঁও গ্রাম এবং বর্তমান কোতোয়ালী থানার কানিশাইল এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে মো. পারভেজ (৩০) । 

 

শনিবার (৩ মে) দিবাগত সিলেট কোতোয়ালী মডেল থানাধীন  আমজাদ আলী ঘড়ির সামনে থেকে তাকে আটক করা হয় । আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

 

পুলিশ জানায়, উক্ত ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-০২) রুজু করা হয়েছে। 

 

 পুলিশ আরও জানায়, মো. পারভেজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরূদ্ধে বিরুদ্ধে অস্ত্র আইন,দস্যুতা ও দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ