অপরিপক্ব লিচুতে সয়লাব সিলেটের বাজার, চড়া দামে বিক্রি
দৈনন্দিন
প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ন
সিলেটের বেশ কয়েকটি এলাকায় সোমবার (৩ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছপালা কর্তনের কাজের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিউবো আরও জানিয়েছে, উন্নয়ন প্রকল্পের আওতায় রাইট-অফ-ওয়ে বরাবর গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে।
নিরাপত্তার স্বার্থে ওই সময় লাইনগুলোকে চালু অবস্থায় রয়েছে বলে গণ্য করতে অনুরোধ করা হয়েছে, যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনায় না পড়েন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী। তিনি উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতে সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেছেন।
বিদ্যু