০৫ মে ২০২৬

দৈনন্দিন

জকিগঞ্জে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে বিএসএফ, প্রতিহত করলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৪:২৮ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজন সদস্য। আজ রবিবার (২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।


তবে স্থানীয়দের প্রতিবাদের মুখে ফিরে যান বিএসএফ সদস্যরা। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে চারজন বিএসএফ সদস্যের সাথে তর্ক করছেন স্থানীয় কৃষকরা যারা নদীর পাড়ে চাষাবাদ করেন। এ সময় নদীতে একটি টহল স্পিডবোট রাখা দেখা যায়।


বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তরেখা অতিক্রম করে ২০-৩০ গজ অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এ সময় তারা বাংলাদেশ সীমান্তে চাষাবাদ করতে থাকা কৃষকদের ক্ষেতের ক্ষতিসাধন করেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা চলে যান।


তিনি বলেন, ‘এ ঘটনার পরপরই সীমান্তে বিজিবি-বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমরা সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। এবং ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে।‘


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, বাংলাদেশ, সীমান্ত, বিএসএফ, বিজিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ