০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক কমিটি গঠিত

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট 

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ন


একটি উদার, অসাম্প্রদায়িক, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করতে সিলেটে গঠিত হয়েছে “পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক”প্যান কমিটি।

 

শনিবার (১ নভেম্বর) বিকালে সিলেট শহরের একটি হোটেলে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়। সভার সভাপতিত্ব করেন এমআইপিএস প্রকল্পের সিলেট এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা।

 

স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক হচ্ছে উপজেলা ভিত্তিক সক্রিয়, বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনসমূহের প্রতিনিধিত্বশীল একটি বহুদলীয় ও বহু-পক্ষীয় প্ল্যাটফর্ম। এটি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকলের সম্মিলিত প্রচেষ্টার একটি দৃঢ় কাঠামো।’

 

সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বিশ্বনাথ, বালাগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার পিএফজির সমন্বয়কারী ও পিস অ্যাম্বাসেডরবৃন্দ। 

 

সভায় প্রত্যেক সমন্বয়কারী তাঁদের নিজ নিজ অঞ্চলের কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন।

 

আলোচনার পর সর্বসম্মতিক্রমে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক সিলেট কমিটি গঠন করা হয়। এতে জালাল উদ্দিন রুমীকে কমিটির কো-অর্ডিনেটর, সৈয়দ সায়েদ আহমদ (পুরুষ) ও নাসরিন জাহান (নারী) কে যুগ্ম কো-অর্ডিনেটর নির্বাচিত করা হয়।

 

বাকি সাতটি উপজেলার পিএফজির ৩২ জন সদস্যসহ মোট ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটি গঠনের পর এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনায় স্থানীয় পর্যায়ে শান্তি ও সহাবস্থানের পরিবেশ জোরদার করা, সামাজিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, এবং গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক, সিলেট, কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ