০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৩ মে, ২০২৫ ৯:৪২ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক পদত্যাগ করেছেন। একইসঙ্গে রাজনীতি থেকেও সম্পূর্ণ অব্যাহতির ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে নুরুল হক জানান, ১৯৯৫ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু পারিবারিক নানা সমস্যার কারণে দলীয় পদ-পদবি ও রাজনীতি থেকে তিনি বিদায় নিচ্ছেন।

এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না উল্লেখ করে তিনি জানান, এরপর থেকে তিনি আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তাই কেউ রাজনৈতিক কোনো বিষয়ে কেউ তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করাই ভালো হবে। 

উল্লেখ্য, নুরুল হক সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি মৃত আব্দুল আলীর ছেলে।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আওয়ামী লীগ, পদত্যাগ, রাজনীতি থেকে অব্যাহতি, নুরুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ