সিলেটে হোটেল দখলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ মে, ২০২৫ ৮:৫২ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ নেতা আশিক আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) বিকেলে নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সন্ধ্যায় সিলেট ভয়েসকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একাধিক মামলার আসামি থাকায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ নেতা আশিক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
আশিক আহমদ (৪৫) নগরীর দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার তমজিদ আলীর ছেলে। তিনি সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
কাউন্সিলর গ্রেপ্তার, আশিক আহমদ গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেট মেট্রোপলিটন পুলিশ