সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর যেতে পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক পর্যটক নিহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম মো. জিয়াউল হক (৬৫)। তিনি জামালপুরের বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
দুর্ঘটনায় আহতরা হলেন- সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক রমজান আলী।
পুলিশ জানায়, তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে পর্যটকবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে পৌঁছালে শাহ আরেফিন টিলার দিক থেকে দ্রুতগামী একটি পাথরবাহী ট্রাক্টর মহাসড়কে উঠতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরে মৃতসহ সবাইকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে।’
সিলেট-ভোলাগঞ্জ, সড়ক, সাদাপাথর, পাথরবাহী, ট্রাক্টর, চাপা, পর্যটক, নিহত, আহত ৫,