২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ৩ মে, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন
দীর্ঘ সময় চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ বিমানের সাধারণ ফ্লাইটে দেশে ফেরার পূর্বঘোষণা থাকলেও শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকায় ফিরবেন।
শনিবার (৩ মে) রাতে বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও চিকিৎসকদের মতামতের ভিত্তিতে সাধারণ ফ্লাইটের পরিবর্তে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। ওই বিমানটি সিলেট নয়, সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
মিফতা সিদ্দিকী বলেন, 'দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বিমান বন্দর এলাকায় না যাওয়ার জন্য কড়া নির্দেশনা দিয়েছেন। তাছাড়া নেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনায় কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন'।
বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।
প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী হন খালেদা জিয়া। পরে করোনা মহামারির সময় তাঁকে সরকারের বিশেষ বিবেচনায় মুক্তি দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি লাভ করেন। এরপর চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরছেন।
খালেদা জিয়া, দেশে ফেরা, এয়ার অ্যাম্বুলেন্স, বিএনপি, লন্ডন, চিকিৎসা,