জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৫ ১১:০৩ অপরাহ্ন
সিলেট নগরীতে গড়ে ওঠা অবৈধ ফিজিওথেরাপি সেন্টারগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান চালাবে পুলিশ। এ ছাড়া ফিজিওথেরাপি নারী-পুরুষের মিশ্র সেবাদান সংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কমিশনার বলেন, সিলেটে অনেক ফিজিওথেরাপি সেন্টার অবৈধভাবে গড়ে উঠেছে। এমনকি কোথাও কোথাও নারীরা পুরুষদের থেরাপি দিচ্ছেন, আবার পুরুষরা নারীদের দিচ্ছেনএমন অভিযোগও এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুতই অভিযানে নামব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আমরা নিরাপদ সিলেট গড়তে চাই। এজন্য প্রতিটি নাগরিককে নিরাপত্তার নেটওয়ার্কের আওতায় আনতে হবে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ যেন আইনগত সহায়তা পায়, নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বসবাসরত নাগরিকদের তথ্যসংগ্রহের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, মেট্রোপলিটন আইন অনুযায়ী কমিশনারের নির্দেশনা নাগরিকদের মানতেই হবে। কেউ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট, পুলিশ কমিশনার, আবদুল কুদ্দুছ চৌধুরী, ফিজিওথেরাপি