০৫ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৫ ৬:০০ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরুপচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (৩১ অক্টোবর) কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অন্তর্গত ৬টি হলে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণীর মোট ৩৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হয়।

হল পরিদর্শন করেন এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খান। তিনি বলেন, ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আর্তমানবতার পাশে দাঁড়ানো, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, ত্রাণ কার্যক্রম, বৃক্ষরোপণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান এগুলো সকলই ফোরামের মানবকল্যাণমূলক কার্যক্রম।

এ সময় সমাজসেবক জামাল উদ্দিন বেলাল, রেজাউল করিম রিপন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, গোলাম সারোয়ার, তৈয়বুর রহমান, ফরহাদ আহমদ রেহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হলের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উপজেলা দায়িত্বশীল আবু তাহের ও জসিম উদ্দিন সরকার। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে হোসাইন আহমদ, ফাহিম আহমদ, আহমেদ মুত্তাকি, ফাহিম শরিফ, মুহিবুল্লাহ, শায়েক আহমদ, রেজাউল আহমদ, সুজন আহমদ এবং আরও অনেকে দায়িত্ব পালন করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, কিশোরকণ্ঠ, মেধাবৃত্তি পরীক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ