সিলেটে হোটেল দখলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ মে, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন
হবিগঞ্জে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে রোগ নির্ণয়ের প্রতিবেদন দেওয়ার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। এ ঘটনায় সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (৩মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর সদস্য, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক এবং হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযানকালে নানা ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। এসময় ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ডায়াগনস্টিকটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মায়ের হাসি ডায়াগনস্টিক, স্বাক্ষর জাল রিপোর্ট, স্বাস্থ্য বিভাগ অভিযান