সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ৫:১৭ অপরাহ্ন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশ বিমানের যুক্তরাজ্যগামী ফ্লাইট (বিজি-২০২) দীর্ঘ সময় বিলম্বিত হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকল্প উড়োজাহাজে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন ২৬২ যাত্রী।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটে আগের ফ্লাইট নম্বর (বিজি-২০২) অনুযায়ী লন্ডনের উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ছেড়ে যায় ঢাকা থেকে আসা বিকল্প উড়োজাহাজটি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে উড়োজাহাজে যাত্রী ওঠার পর উড়োজাহাজটি বোর্ডিং ব্রিজ থেকে সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে আঘাত লাগে। এতে উড়োজাহাজটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এতে উড়োজাহাজটি যাত্রী নিয়ে উড্ডয়ন করেনি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘বোর্ডিং ব্রিজ সরানোর সময় অসাবধানতাবশত বিমানের ইঞ্জিনে ঘষা লাগে। ঝুঁকি নেওয়া যাবে না ভেবে আমরা তাৎক্ষণিকভাবে বিমানটি বাতিল করি এবং যাত্রীদের নামিয়ে আনি।’
তিনি আরও বলেন, ‘যাত্রীদের গন্তব্যে যাওয়া নিশ্চিত করতে ঢাকা থেকে বিকল্প আরেকটি উড়োজাহাজ সিলেটে আনা হয়। যাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থাও নিশ্চিত করে বিমান কতৃর্পক্ষ। পরে বিকেল ৪টা ৫ মিনিটে আগের ফ্লাইট নম্বর (বিজি-২০২) অনুযায়ী সেই উড়োজাহাজে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রীরা।’
সিলেট, বিমানবন্দরে, বিকল্প ফ্লাইট, লন্ডন