ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে বড়ইউড়ি ও বাহুবল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার মধ্যবাজার এলাকায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে তা তীব্র আকার ধারণ করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এতে প্রায় ১৫-২০ জন আহত হয়েছেন।’
হবিগঞ্জ, বাহুবল, গ্রামবাসী, সংঘর্ষ, আহত, শিশু, ঝগড়া