২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেট ওসমানী বিমানবন্দরে লন্ডনগামী উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ১২:২৭ অপরাহ্ন


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী একটি উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে সময়সূচিতে পরিবর্তন হয়েছে লন্ডনগামী এই ফ্লাইটটির।


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কতৃর্পক্ষ জানায় উড়োজাহাজটি আজ বুধবার (২৯ অক্টোবর)  সকাল ১০টা ২৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার আগে বোর্ডিং ব্রিজ সরানোর সময় ধাক্কা লাগে। এতে করে উড়োজাহাজটি উড্ডয়নের অনুপযোগী হয়ে যায়। 


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ সিলেট ভয়েসকে এসব তথ্য  নিশ্চিত করেছেন।


তিনি বলেন, নিধার্রিত সময়ে ফ্লাইটি ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে আসা আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ওসমানী, বিমানবন্দর, লন্ডনগামী, উড়োজাহাজ, ধাক্কা, ফ্লাইট, বিলম্বিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ