০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ব্যাটারিচালিত অটোরিকশা চালুর দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৫ ১:২৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত


সিলেটে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রিকশাচালকরা। 


ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন পুনঃসংযোগসহ ১১ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচি পালন করছে।


মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর আম্বরখানা থেকে মিছিল বের করে সরকারি আলিয়া মাদরাসা মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক। এটি প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’


এ সময় শ্রমিকরা ‘রিকশা ফিরিয়ে দাও’, ‘লাইসেন্স দাও’, ‘কর্মসংস্থান সৃষ্টি করো’ - এসব স্লোগান  দেন।


বক্তারা জানান, এই বাহন পরিবেশবান্ধব ও নিম্নআয়ের হাজারো মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। প্রশাসনের এই পদক্ষেপে প্রায় ৩০ হাজার শ্রমিক পরিবার অনিশ্চয়তায় পড়েছে।


উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ব্যাটারিচালিত, অটোরিকশা, চালু, দাবি, শ্রমিক, অবস্থান, কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ