এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার আজমল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, আমি বিএনপির আদর্শে রাজনীতি করে আসছি, ‘২০১৮ সালের নির্বাচনে সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল তখন নাছির উদ্দিন চৌধুরীকে প্রার্থী করে, আমি তার সঙ্গে মাঠে কাজ করেছি। আওয়ামী লীগের রাতের ভোটে আমরা পরাজিত হলেও রাজনীতি ছাড়িনি। নাছির চৌধুরীর নেতৃত্বে রাজপথে সক্রিয় থেকেছি।’
তিনি আরও বলেন, ‘করোনা মহামারী ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমি দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের কারাগারে থাকা নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি এবং তাদের পরিবারের খোঁজ নিয়েছি। বর্তমানে নাছির চৌধুরী অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন, তাই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।’
আজমল হোসেন চৌধুরী বলেন, ‘নাছির চৌধুরী এ এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা। যদি কোনো কারণে দল তাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি মনোনয়ন পাব—সে লক্ষ্যেই কাজ করছি। তবে যিনিই ধানের শীষের প্রার্থী হোন না কেন, আমরা সবাই একসাথে তার বিজয় নিশ্চিত করব।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, জীবন সূত্রধর, দিপু বনিক, ওবায়দুল হক, মাইদুল ইসলাম সোহাগ, রায়হান, বদরুল, পাবেল, আইয়ুমান, রাজিব দাস, আব্দুল্লাহ রাজি, দুর্জয়, সোহাগ মিয়া, মহিবুর ও ইয়াহিযা লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময়, দিরাই, বিএনপি, রাজনীতি