ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৫ ৭:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ দিরাইয়ে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ১৩ জচন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ২ ঘটিকায় সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার কুলঞ্জ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় ১৩জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. পিন্টু দাস। আহতদের মধ্যে ৭জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
গুরুতর আহতরা হলেন-কুলঞ্জ গ্রামের বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০) ও জহির মিয়া তালুকদার (৪৫)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কুলঞ্জ গ্রামের সাবেক ইউপি সদস্য এলাইছ তালুকদারের সঙ্গে বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও তার ভাই সাবেক ইউপি সদস্য আসাদ চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জের ধরে আজকের সংঘর্ষের ঘটনা ঘটে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. পিন্টু দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ১৩জনকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গোলাগুলির ঘটনা শুনেছি, তবে এখনো নিশ্চিত হতে পারিনি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এই গ্রামে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।
দিরাই, কুলঞ্জ, সংঘর্ষ, গোলাগুলি