ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৫ ৩:২৪ অপরাহ্ন
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় আগামীর নির্বাচিত সরকারের প্রতি সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতার পাশাপাশি সিলেটের উন্নয়নের বিষয়ও উঠে এসেছে।
আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকালে সিলেট নগরীতে আয়োজিত এ পরামর্শ সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এসকল বিষয় নিয়ে বিভিন্ন দাবিদাওয়া পেশ করেন সিলেটের তরুণ-তরুণীরা।
তারা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত সিলেটের উন্নয়নে আগামীর সরকারকে গুরুত্বারোপ বিষয়ের পাশাপাশি এ অঞ্চলের বন্যা সমস্যাসহ বিভিন্ন সমস্যার বাস্তব সমাধানে রাজনৈতিক কর্মসূচি ঘোষণার দাবি জানান।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এ পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা আগামীর নির্বাচিত সরকারের উদ্দেশ্যে নাগরিক ইশতেহার প্রণয়ণে ন্যায্য, সমতাভিত্তিক, জবাবদিহিতাপূর্ণ বাংলাদেশের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কর্মসূচির প্রস্তাব উত্থাপন করেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা যে উৎসাহ ও আগ্রহ নিয়ে শ্বেতপত্র ও বিভিন্ন টাস্কফোর্স রিপোর্ট তৈরি করেছিলেন, তা তার সহযোগীরা এবং সংশ্লিষ্ট আমলাতন্ত্র বেশিদূর এগিয়ে নিতে পারেননি, এটি পরিতাপের বিষয়।
তিনি বলেন, “আমরা মনে করি, আগামী দিনে রাজনৈতিক ইশতেহারে এসব প্রতিশ্রুতিকে স্থান দিতে হবে। নতুন সরকার আসলে এই ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।”
নাগরিক, প্ল্যাটফর্ম, জাতীয়, ইস্যু, আলোচনা, সিলেট, উন্নয়ন