জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২৫ ৮:১৭ অপরাহ্ন
ন্যায্য বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে রাজপথে নেমেছেন সিলেটের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় তাদের বিক্ষোভ সমাবেশ। পরে সেখান থেকে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
শিক্ষক-কর্মচারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ন্যায্য প্রাপ্যের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—২০ শতাংশ বাসা ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
সিলেট জেলা স্কুল, কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মো. লুৎফুর রহমান। পরিচালনা করেন সদস্য সচিব মো. জামাল উদ্দিন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষক সমাজ আজ অবহেলিত। একজন শিক্ষক যদি ন্যায্য ভাতা ও সম্মান না পান, তাহলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। বক্তাদের দাবি, শিক্ষকদের ন্যায্য প্রাপ্য দ্রুত নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১২ অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সারাদেশে মিছিল, মানববন্ধন ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের মূল দাবি ‘মানসম্মত জীবনযাপন ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।’
সিলেট, আন্দোলন, শহীদ মিনার, দাবি,