সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ৯:২৩ অপরাহ্ন
সিলেট কারাগার থেকে প্যারোলে তিন ঘণ্টার মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাবার দাফন সম্পন্ন হলে বিকেল ৩টার দিকে তাকে পুনরায় সিলেট কারাগারে নেওয়া হয়।
এ সময় তার নিরাপত্তায় ডিবি ও থানা পুলিশের সদস্যরা প্রটোকল অনুসারে উপস্থিত ছিলেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে সিরাজুল ইসলাম সিরাজের পিতা, পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) বার্ধক্যজনিত কারণে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে পিতার জানাযার নামাজে অংশ নিতে এসে নিজের স্ত্রী-সন্তানকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ। এর পর জানাযার নামাজ পূর্বে এলাকাবাসীর উদেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ‘আমি এক অভাগা সন্তান। পিতার শেষ সময়েও তাঁর পাশে থাকতে পারিনি। আর জানাযার নামাজে ওই অবস্থায় (প্যারোলে) অংশ নিতি হয়েছে। এসময় তিনি পিতার আত্মার শান্তি কামনা করে সর্বমহলের কাছে দোয়া প্রার্থনা করেন’।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, জানাযার নামাজের সময় সেখানে পুলিশী পাহাড়া ছিল। দাফন সম্পন্ন হওয়ার পর সিরাজুল ইসলাম সিরাজকে আবারও কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় (নং ৭৬/২০২৪ইং) বেশ কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন।
সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ আওয়ামী লীগ, প্যারোলে মুক্তি, সিলেট কারাগার, রিয়াজ আলী জানাজা