০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটের সড়ক ও রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ঢাকায় মানববন্ধন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২৫ ১:১৪ অপরাহ্ন


সিলেট বিভাগের সড়কপথ ও রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হয়ে মানববন্ধন কর্মসূচি চলে দুপুর ১২ টা পর্যন্ত।
ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল খানের সভাপতিত্বে ঢাকায় অবস্থারত সিলেট বিভাগের বিভিন্ন পেশার মানুষ এই মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহণ করেন। 


মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের,  সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী,  জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম কয়েস সামি, সংগঠক অ্যাডভোকেট জসিমউদদীন, জিয়াউল হক মুন্না, কুতুবউদ্দিন সোহেল, পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খান এবং পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহ, মাধবপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রমুখ।


বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘আগামী ত্রিশ দিনের মধ্যে সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি না ঘটলে আমার সিলেটবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।’
সরকারকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট  বিভাগের সঙ্গে এরকম বিমাতৃসুলভ আচরণ আমরা মেনে নিবো না।’


ছয় লেনের কর্যক্রমের ধীর গতিতেও নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। সিলেটের  আকাশ পথে প্রতি ঘন্টায় বিমানের ভাড়া বৃদ্ধিরও নিন্দা জানানো হয়। সিলেট বিভাগের সামগ্রিক যোগাযোগ ব্যবস্তায় যে বিশৃঙ্খলা শুরু হয়েছে এর থেকে উত্তোরনের জন্য সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটবাসী, দাবি, আদায়, ঢাকা, মানববন্ধন, অবস্থান, কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ