১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির উঠান বৈঠক

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ৯:০১ অপরাহ্ন


শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ও বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৫ টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা লোকমান হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। 

 

তিনি বলেন, 'বিএনপি শহিদ জিয়াউর রহমনের হাতে গড়া গণমানুষের দল। বিএনপি ও ধানের শীষ প্রতিককে মানুষের মন থেকে মুছে ফেলতে স্বৈরাচার হাসিনা সরকার সব ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। নৈশভোট, আমি আর ডামি ভোটের আয়োজন করে দেশের মানুষের ভোটের অধিকার হরন করেছিল৷ কিন্তু সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি দেশের মানুষের মনে জায়গা নিয়েছে।'

 

তিনি আরও বলেন, 'আগামী ফেব্রুয়ারিতে আপনারা ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেবেন। কারণ বিএনপি সরকার গঠন করলে দেশে জবাবদিহিতা নিশ্চিত হবে। লুটপাট, দুর্নীতি, গুম, খুন বন্ধ হবে। বিএনপি ইতিমধ্যে রাষ্ট্রগঠনের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়ন হবে।' 

 

বৈঠকে প্রধান বক্তার বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা কৃষক দলের সদস্য ফারুক মিয়া, বিএনপি নেতা সজল দেব, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মিয়া, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম। 

 

এসময় উপস্থিত ছিলেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা আকবর মিয়া, ছেরাগ আলী, আঙ্গুর মিয়া, মোস্তাক মিয়া, জামাল উদ্দিন, মাফিজ আলী, মনর আলী, আসকর আলী, নিম্বর আলী, নুর উদ্দিন, তারিছ আলী, নুরুল হক, আব্দুল কুদ্দুস, শুনুর আলী, রাজ উদ্দিন, জুবেদ মিয়া, চান্দালী, জাবেদ মিয়া, আমির উদ্দিন, শাজাহান, ইসলাম উদ্দিন, জবর আলী, মখদ্দুস আলী, যুবদল নেতা আঙ্গুর মিয়া প্রমুখ।  

 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, বিএনপি, উঠান বৈঠক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ