শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ১০:১০ অপরাহ্ন
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। সকল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফলাফল জানা যাবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটর পরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা অনলাইনে ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ফলাফল জানতে পারবে। এছাড়া এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) এর মাধ্যমে ফলাফল জানতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ৬৯ হাজার ৯৩১ জন। গত বছর ছিল ৮৩ হাজার ১৬৫ জন; অর্থাৎ এবার পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪ জন।
এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ২৮ হাজার ১৫ জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার ৯১৬জন।
চলতি বছরে জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৩১ হাজার ৫১ জন, মৌলভীবাজারে ১৪ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ১২ হাজার ৭০০ জন এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী রয়েছে।
শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাশের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC SYl 123456 2025 লিখে 16222–তে পাঠাতে হবে।
এইচএসসি ফল ২০২৫, সিলেট শিক্ষা বোর্ড, এইচএসসি ফল জানার নিয়ম, শিক্ষা বোর্ড ওয়েবসাইট, এসএমএসে ফলাফল