২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দিরাইয়ে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ মে, ২০২৫ ৬:১৪ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত রিংকু দাস (৩০) উপজেলার গোপালপুর গ্রামের রনধীর দাসের ছেলে। 

বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে রিংকু দাসসহ তিনজন একটি টলি গাড়ি নিয়ে উদ্গল হাওরে ধান আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়লে ঘটনাস্থলেই রিংকু দাস অচেতন হয়ে পড়ে যান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনি রানী দাস তাকে মৃত ঘোষণা করেন।

আহত দুইজন হলেন—একই গ্রামের অনন্ত দাসের ছেলে রাকেশ দাস ও সাবেক মেম্বার ননী দাসের ছেলে কালিপদ দাস। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, দিরাই, বজ্রপাত মৃত্যু,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ