১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

দিরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ৬:০৮ অপরাহ্ন


সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়েও সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালী, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোঃ আবু সাইদ, ইউপিইটিসি শিক্ষা কর্মকর্তা হরিমন রায়, দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ শিশির কুমার দাস, আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক দিরাই মামুনুর রহমান, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কার্য্য সহকারী আকাশ আহমেদ, নেছায়ার হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা প্রশাসন ও ব্র্যাকের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অগ্নিকাণ্ড মোকাবেলায় করণীয় বিষয়ক জনসচেতনতামূলক মহড়ায় দিরাই ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ শিশির কুমার দাসের নেতৃত্বে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করার কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, দিরাই, দুর্যোগ প্রশমন দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ