২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ৫:০৪ অপরাহ্ন


হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


এর মধ্যে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন,  শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চক্রবর্তী।

তিনি জানান, বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর শাহপুর হরিতলা এলাকায় পৌঁছে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয়রা এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের মধ্যে ২—৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, যাত্রীবাহি বাস উল্টে অন্তত ৩০ জন আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ