২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সিলেটবাসীর দাবির সঙ্গে সিলেটস্থ রংপুরবাসীর একাত্বতা পোষণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১২ অক্টোবর, ২০২৫ ৩:১৬ অপরাহ্ন


সড়ক যোগাযোগ-আকাশ-রেলপথ-বিদ্যুৎ বিপর্যয়-পানি সংকটসহ সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সিলেটের অন্যান্য সংগঠনের সাথে একাত্বতা পোষণ করেছেন রংপুর বিভাগীয় সমিতি সিলেটের নেতৃবৃন্দ। 


রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সিলেটসহ একই দাবিতে সিলেট কোর্ট পয়েন্টে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সমাবেশে যোগদেন তারা। 


এ সময় সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে সুনামগঞ্জ-মংমনসিংহ-যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের দাবি জানান তারা। সেই সঙ্গে রেলপথ সংযোগ রাখার জন্য বিশেষভাবে দাবি জানান।  


অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনূস আলী, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মামুন হাসান, কার্যকরি কমিটির সদস্য শাহারুল মন্ডল, শফিক আহমদ, বেলাল আহমদ, রুবেল আহমদ প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটবাসী, দাবি, সিলেটস্থ, রংপুরবাসী, একাত্বতা পোষণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ