সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সিলেটের তামাবিল সীমান্তে সরকারের গঠিত গুম-খুন কমিশনের একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকার একটি ফ্লাইটে সিলেট পৌঁছে তিনি সরাসরি যান তামাবিল সীমান্ত এলাকায়। সেখানে তিনি পরিদর্শন করেন সেই স্থান, যেখান দিয়ে ২০১৫ সালে তাকে গুম করে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় তামাবিল সীমান্ত দিয়েই আমাকে গুম করে ভারতে নেওয়া হয়েছিল।”
এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, আবুল কাহের শামীম, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ মালিক ও কামরুল হাসান চৌধুরী শাহিন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম-খুনের ঘটনাগুলো নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এর অংশ হিসেবেই সালাহউদ্দিন আহমেদ তামাবিল সীমান্তে শুটিংয়ে অংশ নেন।
২০১৫ সালের ১০ মার্চ নিখোঁজ হওয়ার ৬৩ দিন পর ভারতের শিলং শহরে তাকে পাওয়া যায়। দীর্ঘ প্রায় নয় বছর আইনি জটিলতার কারণে তিনি সেখানেই অবস্থান করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট দেশে ফেরার অনুমোদন (ট্রাভেল পাস) পান তিনি এবং ১১ আগস্ট বাংলাদেশে ফেরেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআইসহ দেশের সব আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তদন্তের দায়িত্ব এই কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে।
দেশে ফেরার ১০ মাস পর, গত ৩ জুন সালাহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করেন। অভিযোগটি তিনি নিজে উপস্থিত হয়ে জমা দেন।
বিএনপি, তামাবিল সীমান্ত, সালাহউদ্দিন আহমেদ, ডকুমেন্টারি