মৌলভীবাজারে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তার পরদিন শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের জেরে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহতের তথ্য পাওয়া গেছে, তারা হলেন- হুমাউন কবির এর সমর্থিত নেতা উপজেলা যুবদল নেতা জাহাঙ্গির আলম, সেচ্ছাসেবক দল নেতা শিপলু মিয়া, ছাত্রদল নেতা আব্দুর রব, মিনহাজ মিয়া আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্হানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গতকাল রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত।
যা ঘটেছিল বৃহস্পতিবার রাতে
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের একটি নির্বাচনী সমাবেশ ছিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। এই সমাবেশকে কেন্দ্র করে ইলিয়াসপন্থী (তাহসীনা রুশদী লুনার সমর্থকরা ইলিয়াস আলী অনুসারী হিসেবে পরিচিত) কর্মীদের মধ্যে আগে থেকেই কিছুটা ক্ষোভ বিরাজ করছিল।
সমাবেশ শেষে রাত ৯টা ৩০ মিনিটের দিকে হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকরা পৌর সদরে মিছিল বের করলে বাসিয়া ব্রিজে তাহসীনা রুশদী লুনা পক্ষের সমর্থকদের সাথে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাহসীনা রুশদী লুনার অনুসারীরা বিশ্বনাথ নতুন বাজারে এবং হুমায়ুন কবিরের সমর্থকেরা পুরান বাজারে অবস্থান নেন। সংঘর্ষের ফলে বিশ্বনাথ বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচলও থেমে যায়।
রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ পরিস্থিতি সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, `পরিস্হিতি স্বাভাবিক রয়েছে, থানায় কোন অভিযোগ আছেনি আসলে আইনি ব্যবস্হা নেওয়া হবে।'
শুক্রবার সকাল থেকে এলাকা শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।
এই সংঘর্ষের ঘটনা স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী দুই প্রভাবশালী নেতার অনুসারীদের মধ্যে এ ধরনের সংঘাত দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে বলে মনে করছেন অনেকে।
এই আসনে একসময় বিএনপির একক প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তাহসীনা রুশদী লুনা, যিনি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। তবে সম্প্রতি মো. হুমায়ুন কবিরের সক্রিয়তা নতুন মেরুকরণের সৃষ্টি করেছে, যা এই সংঘাতের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শান্ত থাকলেও, স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা ও চাপা ক্ষোভ বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বিশ্বনাথ, বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ, আহত ৪