৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে জবাবদিহিমূলক ও জনগননির্ভর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে: এম এ মালিক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৯ অক্টোবর, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

ছবিঃ বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই দফাগুলোর বাস্তবায়ন হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগননির্ভর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’ 


বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মোল্লারগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামবাসীর উদ্যোগে ও সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় এর আয়োজন করা হয।



এম এ মালিক বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে থেকে দেশ বিরোধী কাজে জড়িত রয়েছে। সেই গোষ্ঠির ষড়যন্ত্রের বিরোদ্ধে মোকাবিলা করতে সকল নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।’ 



তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবাইকে একযোগে দোয়া করতে হবে। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’



বিএনপি নেতা মাসুক মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল লতিফ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ী সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন শামীম, যুক্তরাজ্য সাউথ ইস্ট বিএনপির সভাপতি এম এ কাহার, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ। 



স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।



এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ঋণ ও সহ-ক্ষুদ্র বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ মাসুক মিয়া, সৌদি আরব প্রবাসী যুবদল নেতা সাদিক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ। 



অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন, তাজপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ