হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১ মে, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন
৪৫ বছর বয়সী পবিন্দ্র কৃষ্ণ। নগরীর আম্বরখানা পয়েন্টে জুতা সেলাইয়ের কাজ করেই জীবিকা নির্বাহ করেন তিনি। দীর্ঘ ২৫ বছর ধরে যুক্ত রয়েছেন এই পেশার সাথে। শ্রমিক দিবসেও আনমনে জুতা সেলাই করছেন তিনি। মে দিবসে সরকারি ছুটি থাকলেও তাঁর ছুটি নেই।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে আম্বরখানা পয়েন্টে বসেছেন তিনি। ছোট্ট একটি খাটের উপর বসে চারপাশে জুতা সেলাইয়ের সরঞ্জামাদি সাজিয়ে অপেক্ষা করছেন।
মে দিবসেও কাজ করার বিষয়ে জানতে চাইলে পবিন্দ্র কৃষ্ণ বলেন, ’শ্রমিক দিবস ঠিক আছে। কিন্তু আমরার কাম করাই লাগবো, পেটতো আর শ্রমিক দিবস বুঝতো না’
তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করা লাগে। মিছিল-মিটিং হবে, মানুষও যাবে কিন্তু আমরা যাইয়া পারতাম না।'
তিনি আরও বলেন, ‘আমরা কাজ বন্ধ করি দিলে অইতো না ভাই। কয়দিন ধরে পরিবার হাসপাতালে ভর্তি। টেকা (টাকা) রুজি না করলে চিকিৎসা করতাম কেমনে? সারাদিনে ৭-৮'শ টাকা কামাই করি। এগুলো দিয়া কোনোমতে সংসার চলে। তাই কাজ করা লাগব। নাইলে পরের দিন চুলায় আগুন নাও ধরতে পারে।
তিনি আরও বলেন, ‘গতকাল বিকালে শুনছি একটা সিএনজি দিয়া মাইকিং করছে কাল নাকি শ্রমিক দিবস। অতার লাগি বুঝি সকলতা বন্ধ থাকব।'
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। দিনটিতে সকল সরকারি-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি থাকলেও ভিন্ন রূপ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের। পরিবারের টান, পেটের ক্ষুধা এবং সন্তানের মুখে হাসি ফুটানো ও দু'মুঠো ভাতের জন্য শ্রমিক দিবসের ছুটির দিনেও কাজ করতে হয় নিম্ন আয়ের মানুষদের।
সরেজমিনে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, মে দিবসেও ঢালাইয়ের কাজ করতে বাসা থেকে বেড়িয়ে অনেক শ্রমিক ভিড় করেন আম্বরখানা পয়েন্টে। শ্রমিক দিবসও তাদের ঘরে আটকে রাখতে পারেনি। পেটের টানে ছুটির দিনেও কাজ করতে ভিড় জমিয়েছেন অসংখ্য নির্মাণ শ্রমিক।
তাদেরই একজন মধ্যবয়সী নির্মাণ শ্রমিক মনাই মিয়া। অন্যান্য শ্রমিকদের মতো তিনিও কাজের খোঁজে বেরিয়েছেন। মনাই মিয়া সিলেট ভয়েসকে বলেন, 'শ্রমিক দিবস সরকারি অফিসারদের জন্য। আমাদের কোনো দিবস নাই। কাজ কইরাই সন্তানদের নিয়া চলতে পারি না। আমাদের আবার শ্রমিক দিবস? আমাদের জন্য সবদিনই সমান।'
সালাউদ্দীন খান নামের এক ফল ব্যবসায়ী জানান, সবার বন্ধ থাকলেও তাদের কোনো ছুটি নাই। পরিবারের চাহিদা মেটানোর জন্য বন্ধের দিনেও ব্যবসা করতে হবে তাদের। তবে, শ্রমিকদের জন্য সহমর্মিতা দেখাতে একটি নির্দিষ্ট সময় ব্যবসা বন্ধ রাখবেন তিনি।
মে দিবস, শ্রমজীবি, মেহনতি মানুষ, অধিকার, ছুটি, ঢালাই শ্রমিক