সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ সোমবার সিলেট আসছেন।
এ তথ্য জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, কর্মসূচি পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হয়ে সিলেট হুমায়ুন চত্বর শাহজালাল জামিয়া কারিমিয়া মাদরাসায় অবস্থান করবেন। পরে তিনি সুনামগঞ্জে কর্মসূচিতে যোগদান করবেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে বাদ জোহর সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।
ইসলামী আন্দোলন, আমির, রেজাউল করীম, সিলেট,