১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

বিশ্ব শিক্ষক দিবস: ‘শিক্ষক—শিক্ষার প্রাণ, জাতির দিশারী’

সিলেটভয়েস ডেস্ক

প্রকাশঃ ৫ অক্টোবর, ২০২৫ ৮:০৬ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। 

শিক্ষক দিবস হলো সেই বিশেষ দিন, যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। এ বছরের শিক্ষক দিবস ২০২৫-এর প্রতিপাদ্য ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’— যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে।‎

শিক্ষক সমাজ গঠনের প্রধান কারিগর। তাঁরা শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগান, তাদের স্বপ্ন দেখতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন। 

‎শিক্ষক হচ্ছেন সমাজের ভিত্তি। শুধু শিক্ষার্থীদের নয়, জাতির ভবিষ্যৎ গড়ে তুলার ক্ষেত্রেও শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। তাই বিশ্ব শিক্ষক দিবস কেবল উদযাপনের নয়, বরং শিক্ষকদের প্রতি দায়িত্ব ও সম্মান পুনর্ব্যক্ত করার দিন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ