এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ন
সিলেটে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ২৭ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখা। শনিবার (৪ অক্টোবর) নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগীয় সম্পাদক এহতেশাম হক।
তিনি বলেন, ‘এই প্রস্তাবনা খসড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি সঠিক কী না তা জনগন বিচার করবে। আমরা জনগণের স্বার্থেই কাজ করছি।’
প্রস্তাবনায় যানজট নিরসনে ব্যাটারিচালিত রিকশাচালকদের লাইসেন্স প্রদান, প্রশিক্ষন, বৈধ ও অবৈধ গ্যারেজের তালিকা তৈরি এবং নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড নির্ধারণের কথা তুলে ধরা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত রিকশার ভূমিকা ও অন্যান্য যানবাহনের ভূমিকা নিয়ে গবেষণা করার প্রস্তাবনাও তুলে ধরা হয়েছে।
একইসঙ্গে পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সংহতি জানিয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে প্রত্যেক নাগরিকের সংহতি প্রকাশ, মিথ্যা মামলা, হামলা বা নির্যাতন না করার কথাও প্রস্তাবনায় বলা হয়।
এনসিপির ২৭ দফা প্রস্তাবনার মূল মধ্যে রয়েছে, বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ প্রজ্ঞাপন জারীর আগে অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন করা; অটোরিকশা-জনিত সমস্যাগুলোর গবেষণাভিত্তিক তথ্য প্রকাশ; যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন; ব্যাটারিচালিত রিকশার যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ; ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা ও চালকদের প্রশিক্ষণ প্রদান; ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ তালিকা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা; নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড; চার্জিং স্টেশন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার; অটো রিকশার নিবন্ধনসহ যাবতীয় ফি নির্ধারণে আলোচনা করা; ব্যাটারিচালিত রিকশা রেকার ফি বৈষম্য দূরীকরণ; পরিবেশবান্ধব ডিসপোজাল ও চার্জিং নীতি গ্রহণ; নির্দিষ্ট রোডে যানবাহনের সীমা নির্ধারণ; অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ; ট্রাফিক শিক্ষা ও সচেতনতা কর্মসূচি চালু; প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশার জন্য আলাদা লেন চালু করা; ভাড়ার তালিকা প্রদর্শন; সড়ক প্রশস্তকরণ ও অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থানান্তর; উঁচু ভবন নির্মাণে সীমাবদ্ধতা ও হাসান মার্কেট সংস্কার; হকার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন; ডিজিটাল ট্রাফিক সিস্টেম প্রবর্তন ও টার্মিনাল স্থানান্তর এবং মাজার এলাকা যানবাহন ব্যবস্থাপনা করার প্রস্তাব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক আবু সাদেক মো. খয়রুল ইসলাম, জেলার যুগ্ম সমন্বয়ক আরিফ হোসেন, যুগ্ম সমন্বয়ক কিবরিয়া সায়েম ও ফয়ছল আহমদ।
এনসিপি, জুলাই গণঅভ্যুত্থান, সিলেট, ২৭ দফা, প্রস্তাবনা, যানযট নিরসন