এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ন
আগামী ১লা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলরোডস্থ চেম্বার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতাশেমূল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী।
অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদি পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, শামসুর রহমান কামাল, মো. মাজহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ ও আবু সুফিয়ান,
এসোসিয়েট পরিচালক প্রার্থী জিয়াউল হক, মোক্তাদির হোসেন তপাদার, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মো: মামুনুর রশিদ ও দিবাকর দাস ঝোটন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক হিজকিল গুলজার, সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সাবেক পরিচালক আলীমুল এহছান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জাকির চৌধুরী, সিলেট দোকান মালিক সমিতির আলহাজ্ব আব্দুল হামিদ (কালা মিয়া), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম প্রমুখ।
ব্যবসায়ী নেতারা জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় চেম্বার অকার্যকর হয়ে পড়েছিল। জুলাই বিপ্লবের পর ব্যবসায়ীদের আন্দোলনের প্রেক্ষিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা প্রতিশ্রুতি দেন—ভ্যাট-ট্যাক্স, ব্যাংকিংসহ ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এবং চেম্বারকে “ফ্যাসিস্টমুক্ত করে” ব্যবসাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন।
এসময় সিলেট ব্যবসায়ী ফোরামের প্রার্থীদের বিজয়ী করতে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে চেম্বারকে এগিয়ে নিতে সব ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়।
সিলেট চেম্বার নির্বাচন, ব্যবসায়ী ফোরাম, এহতাশেমূল হক, এনামুল কুদ্দুস, নাফিস জুবায়ের, সিলেট ব্যবসায়ী আন্দোলন