১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / মামলা

সাবেক মন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৫ ৫:১৯ অপরাহ্ন


সাবেক প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনে সাবেক সংসদ সদস্য ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। 


আজ বুধবার (৩০ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।


এজাহার সূত্রে জানা যায়, আসামি ইমরান আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসম্পূর্ণভাবে ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার প্রতিষ্ঠানসমূহের নামে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।


বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার অবৈধ সম্পদ ও ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ২১ অক্টোবর সাবেক মন্ত্রী ইমরান আহমদকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।


ইমরান পাঁচবার সিলেট-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দুদক, মামলা, দুর্নীতি, ইমরান আহমদ, মন্ত্রী, প্রবাসী কল্যান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ