হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ন
আজ বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার নদী রক্ষায় পালিত হয় বিশ্ব নদী দিবস। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নদী রক্ষায় সচেতন করা এবং নদীর গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী জনমত তৈরি করা।
বিশ্বের ১০০টিরও বেশি দেশ দিবসটি পালন করে থাকে। এ বছরের বিশ্ব নদী দিবস আজ (২৮ সেপ্টেম্বর, রবিবার) সারা বিশ্বে একযোগে উদ্যাপিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য—“Waterways in Our Communities” যা বাংলায় বলা হচ্ছে “আমাদের নদী, আমাদের অস্তিত্ব”। এ প্রতিপাদ্য নদী ও জলপথকে আমাদের সমাজ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করছে।
নদীমাতৃক বাংলাদেশে নদী ও মানুষের জীবনের নিবিড় সম্পর্ক অনস্বীকার্য। অথচ দেশের অধিকাংশ নদী আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৃতপ্রায় অবস্থায়। এ নিয়ে পরিবেশবাদীসহ সাধারণ মানুষের উদ্বেগ দীর্ঘদিনের। সচেতনতা বাড়াতে প্রতিবছর বাংলাদেশেও এ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন হয়ে আসছে।
বিশ্ব নদী দিবস পালনের উদ্যোগ শুরু হয় ১৯৮০ সালে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে সেবার প্রথম পালিত হয়েছিল বিসি রিভারস ডে।
খ্যাতনামা শিক্ষক ও নদীপ্রেমী মার্ক অ্যাঞ্জেলো নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টির জন্য এ দিবস পালনের সূচনা করেন। বিসি রিভারস ডে সফলভাবে পালিত হওয়ার পর তা আন্তর্জাতিকভাবে বিস্তৃত হয়।
২০০৫ সালে জাতিসংঘ ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে এবং সেই সময় থেকেই বিশ্ব নদী দিবসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়। বাংলাদেশে ২০১০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর সুবিদবাজারে সিনেমন রেস্টুরেন্টে এক আলোচনা সভা আয়োজন করছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সুরমা রিভার ওয়াটারকিপার।
এছাড়াও সিলেট ছাড়াও দেশব্যাপী বিভিন্ন সংগঠন দিবসটিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
বিশ্ব নদী দিবস, নদী, সিলেট, সুরমা, ধরিত্রী রক্ষায় আমরা, সুরমা রিভার ওয়াটারকিপার