২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদেক

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে । শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ওই গৃহবধুর নাম রুবেনা বেগম (৩০)। তিনি বগাইয়া গ্রামের আলী আহমদের (৩৫) স্ত্রী। 

 

এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলী আহমদকে আটক করেছে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সিলেট ভয়েসকে হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাইরে থেকে বাড়িতে এসে স্ত্রীকে খাটে শুয়ে থাকতে দেখেন স্বামী আলী আহমদ। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী রুবেনা বেগম। 


পরে নিজেকেও দা দিয়ে আঘাত করতে থাকেন আলী আহমদ। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী আলী আহমদকে আটক করে পুলিশ।  


গোয়াইনঘাট থানার ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামি আলী আহমদকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’  


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্বামি-স্ত্রী, স্ত্রীকে হত্যা, কুপিয়ে হত্যা, সিলেট, গোয়াইনঘাট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ