এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ন
এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। মেলাকে কেন্দ্র করে জুয়ার আসরসহ যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে। মণ্ডপে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের হাতে আর্মব্যান্ড ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
তিনি আরও জানান, পূজার সার্বিক নিরাপত্তায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু থাকবে। পাশাপাশি এসএমপি’র সাইবার টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে এবং প্রতিটি বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়েছে।
কমিশনার বলেন, ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। আমরা জনতার পুলিশ হয়ে সবার পাশে থাকতে চাই।’
সিলেট দুর্গাপূজা নিরাপত্তা, এসএমপি সমন্বয় সভা, দুর্গাপূজা ২০২৫, সিলেট পূজা উদযাপন, দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থা