এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৩ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে নবম বর্ষে পদার্পণ করলো সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। এ উপলক্ষ্যে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজে এক র্যালি অনুষ্ঠিত হয়। পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম, শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ।
অনুষ্ঠানের শুরুতে রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য সাহেদ মিয়ার কোরআনে তেলাওয়াতের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান, রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. আলী হোসেন। অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে ৯ম বর্ষে পদার্পণ পালন করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এমসি কলেজকে দেশ-বিদেশে তুলে ধরতে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে রিপোর্টার্স ইউনিটি। বিজ্ঞপ্তি