১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতদিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ন


‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।


সভায় প্রথমরেখ গ্রামে চুরি, মাদক, ইভটিজিং ও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জন্য উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।  একইসঙ্গে গ্রামের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


প্রধান অতিথির ওসি মিজানুর রহমান বক্তব্যে বলেন, ‘অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। আপনারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। শুধু প্রথমরেখ গ্রাম নয়, উপজেলার প্রতিটি এলাকায় বিট পুলিশিং সভার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে অভিযান চালানো হবে। কোনো অপরাধীই ছাড় পাবে না।‘

 

এসময় প্রথমরেখ বৈঠাখালী বাজারে লুৎফুর রহমান লকুস মালিকানাধীন এ.ডব্লিউ.এল ফ্যাশন পরিদর্শন করেন এবং নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন ওসি।
 
 সভায় মাস্টার ইমরান চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা শায়েখ আব্দুল অলি, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, এসআই সোহেল রানা, প্রবাসী মাওলানা শেখ শাহজাহান, যুবদল নেতা ইমরান আহমদ, ছাত্রনেতা রিমন আহমদ, আলমগীর মিয়া, আ. কাইয়ুম, আরজু মিয়া ও মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ। 

 

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বানিয়াচং, বিট পুলিশিং, অপরাধ দমন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ